1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার  আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করিঃ কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এমপি চুয়াডাঙ্গায় পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হাইকোর্টে: অন্য ৪ মামলার রায় সোমবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ’ শুরু: লক্ষ্য নিরাপদ ও সমৃদ্ধ বন্দর রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মেসির আরেকটি মাইলফলক রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার:  ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের মিলছে স্বস্তি 

চুয়াডাঙ্গায় পানের বরজ থেকে গাঁজা গাছ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় গাঁজা চাষী সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিনগত রাত পৌনে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার উপপরিদর্শক বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে জীবননগর উপজেলার রায়পুর গ্রামের বারুইপাড়ার মৃত আজির বক্সের ছেলে মো. সিরাজুল ইসলামের পানের বরজের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা ৮ ফুট ৪ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পানের বরজের মালিক গাঁজা চাষী সিরাজুল ইসলামকে পলাতক আসামি দেখিয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার উপপরিদর্শক বিষ্ণুপদ হালদার।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com