1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৩ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামে তানজিলুর রহমান তানজিল (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

 

শনিবার (৯ মে) ভোর ৪টা থেকে ৫টার মধ্যবর্তী কোনো এক সময়ে সদর থানাধীন তালতলা গ্রামের পশুর হাটপাড়া এলাকায় নিজ বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে। নিহত তানজিলুর রহমান তানজিল একই এলাকার রিপন আলীর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ কক্ষে ঘরের আড়ার সঙ্গে পরিহিত টি-শার্ট পেঁচিয়ে গলায় ফাঁস নেয় তানজিল। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। স্থানীয়দের ধারণা, মানসিক অবসাদের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, তানজিল নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com