1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বাড়ির পেছনে মিলল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬০ Time View

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

 

বগুড়ার শেরপুরে নিজ বাড়ির পেছনের একটি গাছ থেকে আব্দুল হামিদ (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি পশ্চিমপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

 

মৃত আব্দুল হামিদ ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। তার তিন ছেলে ও এক মেয়ে থাকলেও তারা সবাই কর্মস্থল কিংবা বৈবাহিক সূত্রে অন্যত্র বসবাস করেন। ফলে বাড়িতে তিনি একাই থাকতেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতার পাশাপাশি একটি দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না।

 

 

প্রতিবেশীদের ধারণা, দীর্ঘদিনের একাকীত্ব, অসুস্থতা এবং পারিবারিক অবহেলার কারণে তিনি চরম মানসিক হতাশায় ভুগছিলেন। এর জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বাড়ির পেছনের একটি ইউক্যালিপটাস গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। বুধবার সকালে এক প্রতিবেশী নারী ওই পথ দিয়ে যাওয়ার সময় গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

 

 

 

 

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com