1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সংবাদকর্মীদের শুভেচ্ছা জানালেন বন্দর সিবিএ নেতা-কামরুল বাবাকে বাচাঁতে নদীতে ঝাপ ছেলের মৃত্যু তানোরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত একাধিক আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চুয়াডাঙ্গায় অনুমোদনহীন রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা ফেসবুকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার: অতপর… নির্মাণের চারদিন পর রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার  কামারখন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

নির্মাণের চারদিন পর রাস্তার ইট তুলে নিলেন সাবেক ইউপি সদস্য

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত হেরিংবন রাস্তার ইট ৪ দিনের মাথায় তুলে নিয়ে গেলেন আফসার আলী নামে সাবেক এক ইউপি সদস্য।

 

 

 

শনিবার ( ২ মে) বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের ১০০ ফিট দৈর্ঘ্যের রাস্তার সব ইট তুলে নেওয়ার ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াতের জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফিট প্রস্থ ১০০ ফিট দৈর্ঘের ইটের রাস্তা তৈরি করা হয়। গত ২৭ এপ্রিল বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন রাস্তাটি উদ্বোধন করেন। ইউএনও বদলি হওয়ার পর শনিবার (২ মে) বিকেলে গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আফসার আলীর নেতৃত্বে তার সহযোগীরা রাস্তার সব ইট তুলে নিয়ে যায়।

 

 

 

গাড়াদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলি খাতুন বলেন, সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন কয়েকটি পরিবারের চলাচলের জন্য উপজেলা পরিষদের অর্থায়নে কয়েকদিন আগেই রাস্তাটা করে দেন। হঠাৎ করেই সাবেক মেম্বরের নেতৃত্বে কিছু লোক এসে ইট তুলে নিয়ে গেছে।

 

 

 

বিষয়টি নিয়ে কথা হলে সাবেক ইউপি সদস্য আফসার মুঠোফোনে জানান, তিনি কোন রাস্তার ইট তুলে নিচ্ছেন না। যেখানে রাস্তা করা হয়েছে সেটা একটি কলেজের জায়গা, তাই কলেজের জায়গা দখলমুক্ত করা হচ্ছে।

 

 

 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, “গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

উল্লেখ্য, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। এতে কয়েকটি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। টানা ২০ দিন অবরুদ্ধ থাকার পর সদ্য বিদায়ী শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন সরেজমিন পরিদর্শন করে চলাচলের জন্য ১০ ফিট প্রস্থ ১০০ ফিট দৈর্ঘের একটি ইট বিছানো রাস্তা করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com