1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১৬ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক।দৃশ্যপট

 

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ (৩ মে)। প্রতি বছরের মতো এবারও দিনটি নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

 

 

 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষ্যে আলোচনা, র‌্যালি ও অন্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশে সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকেন।

 

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই দিবসটি পালিত হয়ে আসছে।

 

 

এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন এবং এর ওপর যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়। পাশাপাশি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, সেইসব সাংবাদিকদের স্মরণ করা হয়।

 

দিবসটি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাজধানীতে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব থেকে র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।

 

 

এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com