সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গায় থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার পলাশ মার্কেট থেকে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, উচ্ছেদের আগে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে দোকানপাট সরিয়ে না নেওয়ার কারণে বুলডোজার দিয়ে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, অভিযান পরিচালনা করছে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।







