1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টকে ছুঁলেন মোস্তাফিজ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তাড়াশে বিদ্যুৎ বিল বকেয়া আড়াই কোটি টাকা,৬৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা ‘আ.লীগকে সরাতে ছত্রিশ দিন লাগলেও বিএনপিকে সরাতে ৩৬ ঘণ্টাও লাগবে না’ বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক তাড়াশে মাটি কাটায় ৪ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড প্রতিটি সোনালী শীষে যেন কৃষকের স্বপ্ন  অদম্য ত্যাগ ও আপসহীন নেতৃত্ব, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃত্বে টিটুকে দেখতে চায় তৃণমূল ৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড়

তানোরে সাজাপ্রাপ্ত ৩ আসামী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি 

 

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসউদ আলী,এএসআই খায়রুল ইসলাম,এএসআই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।

আসামীরা হলেন, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বোনকেশর গ্রামের মৃত গুলবর হোসেনের ছেলে আজিজুল হক(৫০),চাঁন্দুড়িয়া ইউনিয়নের নামোপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে বাবলুর রহমান (৪১) ও তানোর পৌর সদরের গোল্লাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে ইমরান হোসেন (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামীরা সাজাপ্রাপ্ত পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com