1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১২ Time View

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। উদ্বোধনের পর হাসপাতাল চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেখ মো. রকিবুলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা যুবদল ও রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং ধানগড়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম।

অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম পুষ্টি বিষয়ক একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com