1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জ রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ভিপি আয়নুল হক। সভাপতিত্ব করেন,নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মওলানা মোঃ মোজাফফর হোসাইন। সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের খেলায়েত মজলিসের সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি আব্দুল রউফ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান, রায়গঞ্জ উপজেলার কৃষক দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।

 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভদ্রঘাট তালুকদার পাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আব্দুর রউফ,বেতুয়া মাদ্রাসার মুহতামিম মোঃ আব্দুল বাছেদ খান। নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩১ টি প্রতিষ্ঠানের ৩২০ জনকে ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে ১০০ জন, সাধারণ গ্রেডে ২২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com