1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

 

 

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  সোনা খাড়া ইউনিয়নের খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভজন দেব উরাঁও চেক জালিয়াতি মামলার আসামী হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছুটি না নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও এ বিষয়ে কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না হওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক চেক জালিয়াতি মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে পুলিশের ভয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। তবে এ অবস্থার মধ্যেও বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের।

তার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে চরম বেকায়দায়। অভিভাবকদের অভিযোগ, বিকল্প শিক্ষক না থাকায় ক্লাস কার্যত অচল হয়ে পড়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ বিষয়টি নিয়ে বলেন,“ভজন দেব মৌখিকভাবে ছুটি নিয়েছে।”

 

তবে এ বিষয়ে ভিন্নমত পাওয়া গেছে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে।রায়গঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এলিজা সুলতানা মুঠোফোনে জানান,“লিখিতভাবে ছুটি না নিয়ে কোনো শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারেন না। বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে যাচাই করে দেখা হচ্ছে।”

এদিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন,“আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com