1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন 

সরকার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছেন:জামায়াত আমির

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

ন্যাশনাল ডেস্ক
messenger sharing button
whatsapp sharing button
copy sharing button

 

সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

 

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

জুলাই জাদুঘরকে সরকার দলীয়করণ করছে উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।

 

 

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

 

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে।

 

 

একই অনুষ্ঠানে বক্তব্যদানকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

 

 

নাহিদ ইসলাম বলেন, ‘এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।’ সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com