1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক

সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা, এডহক কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

অত্র সভায় সভাপতিত্ব করেন জেলা ইটভাটা মালিক সমিতির সহ সভাপতি রফিকুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের সঞালনায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ। সদস্য আইয়ুব আলী মন্ডল, আব্দুল কুদ্দুস মন্ডল। উল্লাপাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক রোকনুজামান সাগর,সদস্য বোরহান উদ্দিন, নজরুল ইসলাম। শাহজাদপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল আলম।

 

জেলার ১০৮ টি ইটভাটার মধ্যে ৬৯ টি ইটভাটা মালিকের উপস্থিততে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন সহ সভাপতি রফিকুল ইসলাম। সভায় উপস্থিত বক্তারা বলেন,পূর্বের কমিটির নানা অনিয়ম দূর্নীতি করেছে। আগামীতে যারা মালিকদের উন্নয়নে কাজ করবে এমন নির্ভরযোগ্য কমিটি গঠন করা হোক।

 

জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সহ সভাপতি(শাহজাদপুর)রফিকুল ইসলামকে আহবায়ক ও মোশাররফ হোসেন আকন্দকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com