1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি : অনলাইন এডিটরস অ্যালায়েন্স আগামী পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব নেব : সারজিস ৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান উল্লাপাড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, সমীকরণে আ’ লীগ ও সংখ্যালঘু ভোট তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে যে আবদার করলেন তারেক রহমান  কামারখন্দে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন তাড়াশে ধানের শীষের প্রচারণায় মহিলা টিম

কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন  কারাগারে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

 

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়।

সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদরোগ, ব্রেনসহ নানান ধরনের অসুখে আক্রান্ত ছিলেন রমেশ চন্দ্র সেন। জেলা কারাগারের ভেতরেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। পাঁচবারের এমপি ছিলেন তিনি।

সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com