1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আগামী পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব নেব : সারজিস

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ Time View

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, আপনারা বিনা টাকায় এই পাঁচটা দিন আমাদের জন্য কাজ করবেন, আগামী পাঁচ বছর আপনাদের দায়িত্ব আমি নেব। বিনা টাকায় ভোট, বিনা টাকায় সেবা। আপনারা যদি বিনা টাকায় ভোট দেন তাহলে বিভিন্ন কার্ডের জন্য এবং সেবা পেতে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। এই দেড় বছরে কেউ বলতে পারবে না আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হয়েছে। আমরা এই পরিবর্তনের জন্যই এসেছি।

 

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

 

সারজিস আলম বলেন, চাঁদার টাকা আমাদের কাছে কিন্তু নেই। অন্য দল টাকা দিয়ে ভোট কিনতে পারে তবে আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। আজ আপনাদের এখানে বলে যাচ্ছি, আমি এক টাকা দিয়েও একটা ভোট কিনতে পারবো না। আপনারা যদি মনে করেন আমাদের ভালো থাকতে হবে, এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সম্মান দরকার তাহলে বিনা টাকায় ভোট দিয়ে শাপলা-কলিকে জয়ী করতে হবে।

 

 

তিনি বলেন, আপনারা যদি কারো কথায় ভয় পেয়ে পাল্টে যান তাহলে তো আমাদের কষ্ট লাগবে। আমাদের জায়গা থেকে আপনাদের জন্য জান-প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করব। কারো ভয়ে বা ধমকে অথবা কারো কথায় প্ররোচিত না হয়ে নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন। যারা মানুষের জন্য কাজ করতে পারবে তাদের ভোট দিতে হবে।

 

 

সারজিস আরও বলেন, আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি বলে একটি দল বিভিন্ন রকম কথাবার্তা বলছে। কিন্তু আমরা তো জামায়াতের সঙ্গে জোট করেছি তাদের ভালো ব্যবহার দেখে। তারা তো অন্যান্য সময় মানুষের ওপর জুলুম করেনি, নির্যাতন করেনি। আমরা ভালো মানুষের সঙ্গে জোট করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com