1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ১০৮ শিক্ষার্থী

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ Time View

 

বগুড়া ব্যুরো
 

 

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর ১০৮ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় অভাবনীয় এই সাফল্য উদ্‌যাপনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

 

 

‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম।

 

 

শিক্ষার্থীদের এ সাফল্যের নেপথ্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের সাফল্য সম্ভব হয়েছে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের কারণে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করে। এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখা হয়েছে, যা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে।

 

 

তিনি আরও বলেন, শিক্ষকদের প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট যত্ন ছিল। শিক্ষার্থীদের শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের ফসলই আজকের এ ফলাফল।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক কুমার পোদ্দার।

এ ছাড়া উপস্থিত ছিলেন- পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহজাহান আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুর মহল, উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ জহুরুল ইসলাম ও মুক্তাদির রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদসহ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

 

 

উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ ফিরোজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ১০৮ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

 

শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল শেষে কলেজ সাংস্কৃতিক পরিষদের পরিবেশনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com