1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়গঞ্জে পুকুরে ভাসমান শিশুর পরিচয় মিলেছে,সৎ বাবার বিরুদ্ধে মামলা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুকুর থেকে সোমবার সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের শিশুর মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত শিশুটি স্থানীয় তাহসিন (৫)। তাকে উদ্ধারের পর বেশ কিছু সময় ধরে পরিচয় অজ্ঞাত থাকলেও পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৮টার দিকে দেওভোগ বাজারসংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরতে নামে। জালের সাথে একটি শিশুর নিথর দেহ উঠে এলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করেন, শিশুকে হত্যা করে রাতের কোনো একসময় পুকুরে ফেলে রাখা হয়েছে। তাহসিন গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিল বলে পুলিশকে জানিয়েছে পরিবার।

নিহত শিশুর নাম তাহসিন হোসেন (৫)। সে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াগোবিন্দপুর গ্রামের মো. আলম শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে খেলছিল তাহসিন। এ সময় দুষ্কৃতকারীরা তাকে অপহরণ করে। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার দাদী মোছাঃ নুরমহল বেওয়া সেদিনই সলঙ্গা থানায় জিডি নং–১৭৮৩ দাখিল করেন।

অপহরণের চার দিন পর ১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে, দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে স্থানীয় জেলেরা জাল ফেললে ভাসমান অবস্থায় একটি শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ছবির ভিত্তিতে পরিবার লাশটি তাহসিন বলে শনাক্ত করে।

এ ঘটনায় শিশুটির দাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। পরিবারের দাবি—পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবেই শিশুটিকে হত্যা করা হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন,“শিশুটির পরিচয় নিশ্চিত হয়েছে। অপহরণ ও হত্যার রহস্য উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।”

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন,“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছি। ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে প্রতিটি দিক আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।”

এ বিষয়ে জানতে চাইলে নিহত তাহসিনের সৎ বাবা মুক্তার বলেন, “এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com