1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

অবৈধ মাটি কাটায় নেই ছাড়—রায়গঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ২৭ নভেম্বর ) বিকেলে রোহা ও কালিঞ্জা–নওদাসালুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উর্বর টপসয়েল কাটার তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। অভিযানকালে দুই স্থানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোট ১,৪০,০০০ (এক লাখ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা বলেন, “অবৈধভাবে টপসয়েল কাটার ফলে জমির উৎপাদনশীলতা নষ্ট হয়, ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই জনস্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, “অবৈধ মাটি কাটার খবর পেলেই সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযান পরিচালনার সময় পুলিশ ফোর্সসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, স্থানীয় কৃষকরা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিনিয়ত টপসয়েল কাটার কারণে তাদের জমির ক্ষতি হচ্ছিল। কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ফলে এসব অনিয়ম কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com