1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

দৃশ্যপট ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে, যা তিন সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জানিয়েছেন, বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলবে। শিগগিরই পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

তিনি বলেন, এবার বাছাই পরীক্ষা থাকবে না- অর্থাৎ পরীক্ষা দুই ধাপে নয়, কেবল এক ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম আগের মতোই থাকবে।

ন্যূনতম জিপিএ কমানো হচ্ছে না জানিয়ে অধ্যাপক জলিল বলেন, এবার ফলাফল খারাপ হয়নি; প্রকৃত মেধাবীরাই জিপিএ-৫ পেয়েছে। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আবেদন করতে হলে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com