1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উচ্চ আদালতের চূড়ান্ত রায়:শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি? রায়গঞ্জে ভেজাল রং ও ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে চিপস উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

জনগণের মতামত ও সহযোগিতার ভিত্তিতেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে- সচিব সাইফুল্লাহ পান্না

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ পৌরসভার আয়োজনে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক পৌর বিএনপি সভাপতি হাতেম আলী সুজন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না বলেন, “ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ হলে রায়গঞ্জ পৌর এলাকার সঙ্গে উপজেলার গ্রামীণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি সংযোগ সড়ক ও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়িত হলে শহরের যানজট কমবে, নাগরিক সেবার মান উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।”

তিনি আরও বলেন, “রায়গঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের মতামত ও সহযোগিতার ভিত্তিতেই সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা টেকসই অবকাঠামো উন্নয়ন, নদী সংরক্ষণ এবং শহরের সৌন্দর্যবর্ধনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে স্থানীয় জনগণ সরকারের এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্রিজ নির্মাণের মাধ্যমে রায়গঞ্জের অর্থনীতি, শিক্ষা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com