1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

র‌্যাব–১২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামেরই এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই মানসিক প্রতিবন্ধী নারীকে পথে-ঘাটে উত্যক্ত করে আসছিলেন। গত ৩১ আগস্ট ২০২৫ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরদিন ১ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)–এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–০১/০৯/২০২৫)। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব–১২, সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, “র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্ষণ, খুন, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মামলার পলাতক আসামিকেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ফরিদুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com