1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. জিহাদ সরদার (১৮)। তিনি ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে আমগাছের ডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে জিহাদের মরদেহ শনাক্ত করেন।

নিহতের পরিবার জানায়, জিহাদ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এ রোগের তীব্র যন্ত্রণায় মাঝে মধ্যেই তিনি মানসিকভাবে ভেঙে পড়তেন এবং হঠাৎ হঠাৎ মেজাজ হারিয়ে ঝামেলা করতেন। ধারণা করা হচ্ছে, রোগ ভোগের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com