1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক   রায়গঞ্জে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেট কারসহ আটক-২ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত  শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শান্তিপূর্ণ পরিবেশে চলছে শারদীয় উৎসব পরিদর্শনে রায়গঞ্জের ইউএনও হুমায়ূন কবির

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ূন কবির। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি ধামাইনগর ইউনিয়নের কেন্দ্রীয় মন্দিরসহ একাধিক মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ইউএনও হুমায়ূন কবির বলেন,দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত সহযোগিতায় এ বছর উৎসব ঘিরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন,উপজেলার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করা আমার দায়িত্ব। পূজা মণ্ডপ তৈরির শুরু থেকেই কার্যক্রম তদারকি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা আমাদের জন্য আশাব্যঞ্জক।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, ধামাইনগর সোনাকান্দর পূজা উদযাপন কমিটির সভাপতি অর্জন চন্দ্র মাহাতো,পুলিশ ও আনসার বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com