1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

চৌহালীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ Time View

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ চৌহালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি’র আয়োজনে এই বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়ছে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো.জাহিদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক কারি ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মোল্লা, আলমগীর হোসেন টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ,সাবেক ছাত্র নেতা মির্জা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন মোল্লা প্রমুখ। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করে বিএনপি সফল হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে, তার মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে এবং দেশ আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com