1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

নাটোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৬ Time View

নাটোর  জেলা প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচী খালেদা বেগম (৪৫)কে কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিমকে কুপিয়ে জখম করার অভিযোগ ভাসুর খালেকের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে। আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচী খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সেলিমকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুততার সঙ্গে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com