1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

লালপুরে অবৈধ মদের কারখানায় সেনা অভিযান, মদ ও কাঁচামাল জব্দ,গ্রেফতার ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৫৩ Time View

নাটোর জেলা প্রতিনিধি:

সেনাবাহিনীর বিশেষ অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় অবৈধ বাংলা মদের একটি সক্রিয় কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার(১৮ জুলাই) স্থানীয় সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ, মদ উৎপাদনের কাঁচামাল এবং নগদ অর্থ জব্দ করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে মোসা: নাছিমা আক্তার (৪৩), স্বামী: হাসেম মালিতা নামের এক নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

অভিযানে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল,প্রস্তুত ৩০ লিটার বাংলা মদ, নগদ ৫০,০০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানে সেনাবাহিনীর সক্রিয়তা ও কার্যকর পদক্ষেপ লালপুরে অবৈধ মাদক উৎপাদন ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com