1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সেনা অভিযানে লালপুরে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯৯ Time View

নাটোর জেলা প্রতিনিধিঃ

ভোর ৫টা। নিস্তব্ধ ভোরে নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে।

বুধবার(৯ জুলাই) অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কন্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১৬টি,বাটন মোবাইল ফোন: ১২টি,অতিরিক্ত সিমকার্ড: ৩০টি,দেশীয় তৈরি অস্ত্র: ০১টি,ইয়াবা ট্যাবলেট: ৫ পিস,গাঁজা জব্দ করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com