1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন লোডশেডিংয়ের প্রতিবাদে রায়গঞ্জে সড়কে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ শ্বাসনালিতে দুধ আটকে প্রাণ গেল শিশুর রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে

রায়গঞ্জের ধামাই নগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুদু মাহাতো (৫৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নিজ ঘরের শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

নিহত খুদু মাহাতো ওই গ্রামের মৃত শীতল চন্দ্র মাহাতোর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা পরিবারের লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানানো হয় রায়গঞ্জ থানা পুলিশকে। নিহতের ভাতিজা ভীম চন্দ্র মাহাতো থানায় লিখিত অভিযোগ করলে, খবর পেয়ে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে খুদু মাহাতো আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com