1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

লালপুরে সেনাবাহিনীর চেকপোস্টে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৮১ Time View

নাটোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার(২০ জুন) নাটোর জেলার লালপুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সফলতা অর্জিত হয়েছে। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে লালপুর স্টেডিয়াম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্ট চলাকালীন সময়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয় মোঃ ইমন পিতা: মোঃ বাবুল, গ্রাম বনপাড়া, ডাকঘর হালুয়া, থানা লালপুর, জেলা নাটোর। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ ইমন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত। স্থানীয় এলাকায় তিনি একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।

সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ীর গ্রেফতার হওয়া প্রমাণ করে,মাদকবিরোধী যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় ও আপসহীন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা যায়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা লালপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com