1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

নাটোরের বুকে ইতিহাস: সেনাবাহিনীর অভিযানে ১৪ মাদক কারবারির আত্মসমর্পণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৫৩ Time View

ফজলে রাব্বী,নাটোর জেলা প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর এক অনন্য সাফল্যের গল্প রচনা হলো নাটোরের বুকে।

নাটোর সদর উপজেলার আলাইপুর সুইপার কলোনি,যেখানে মাদকের অবাধ বিস্তার একসময় মানুষের ঘুম কেড়ে নিয়েছিল,সেই কলোনিতেই এবার রচিত হলো ইতিহাস। সেনাবাহিনীর ধারাবাহিক ও কঠোর অভিযান, গোয়েন্দা নজরদারি ও ভয়হীন উপস্থিতিতে দিশেহারা হয়ে পড়ে মাদক ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত,সেই ভয়কে জয় করে আত্মসমর্পণ করলো ১৪ কুখ্যাত মাদক কারবারি।

দীর্ঘদিন ধরে আলাইপুর সুইপার কলোনিতে প্রকাশ্যে চলছিল হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদকের বেচাকেনা। মাদকাসক্তদের আনাগোনা, অপরাধের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতি এলাকাবাসীর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল।

এই পরিস্থিতির আমূল পরিবর্তনে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। শৃঙ্খলা ও সাহসের প্রতীক সেনাসদস্যরা একের পর এক সফল অভিযান চালাতে থাকেন। দিনের আলো হোক বা রাতের নিস্তব্ধতা সেনাবাহিনী ছিল সর্বক্ষণ প্রস্তুত।

অবশেষে,নিজেদের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে সেনা ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করে ১৪ জন মাদক ব্যবসায়ী। তারা প্রতিশ্রুতি দেন অতীত ভুলে নতুন জীবন শুরু করার।

আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন,শুভ জমাদার,বিপ্লব জমাদার,কাজল জমাদার,ছট্রু জমাদার,আশিক জামার,ভক্কু জমাদার,মুকেশ জমাদার,সজল জমাদার,তপন,মিলন, শিপন,ডেনু,মিন্টু,দ্বিপক জমাদারসহ আরো অনেকে।

সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করে না,সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদক নামক ব্যাধিকেও নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com