1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

মেহেরপুরে সাংবাদিকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৫৯ Time View
মাহাবুল ইসলাম, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মুজিব এন্টার প্রাইজে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
রবিবার (১৫ জুন), রাত ২ টা ৩০ মিনিটের দিকে মাইলমারী গ্রামের মন্ডলপাড়াতে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের স্বত্বাধিকার দৈনিক সমাচার ও পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান সকালে ঘুম থেকে জেগে দোকানে গিয়ে অবাক হন, যখন দেখেন টাকার ড্রয়ারটি নিচে পড়ে রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখেন বেনসন, গোল্ড লীফ, স্টার, নেভী, ক্যামেল ও রয়েল সিগারেটের স্থানও ফাঁকা। উপায়ন্তর না পেয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে দেখা যায় ৩ টির দু’টি সচল রয়েছে। আরেকটি দোকানে ঢোকার পরপরই বন্ধ করে দেয় চোরের দল যাতে করে শনাক্ত করতে না পারে কে বা কারা ঢুকেছে। দোকানের ভিতরের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় পোষাক পরিধান ছাড়াই কে একজন মাথা ও মুখমণ্ডল তোয়ালে দিয়ে বেঁধে ড্রয়ার খুলে টাকা নিচ্ছে। পরে সিগারেট নিয়ে চলে গেছে।
সাংবাদিক মামুন জানান, কে বা কারা নিয়েছে তা শনাক্ত করা অসম্ভব কারণ মুখ বাঁধা ছিল। তবে গ্রামেরই কেউ এবং সাথে বাইরের লোকজনও থাকতে পারে। যেহেতু গ্রামে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ নানা কারণে বিভিন্ন এলাকার লোকজন আসছে। হতে পারে গ্রামের কারোর যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছে বাইরের এলাকার লোকজন।
তবে যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন এটি একটি সংঘবদ্ধ দল। যারা ঈদের পূর্ব থেকেই বিভিন্ন এলাকার দোকানগুলোতে শুধুমাত্র টাকা ও সিগারেটই নিচ্ছে। বেশ কয়েকমাস পূর্বেও একই রাতে এ গ্রামের একাধিক দোকানে এমন ঘটনা ঘটে। পবিত্র ঈদুল আজহা’র পূর্ব থেকে হাড়াভাঙ্গা, খাসমহল, পশ্চিম মালসাদহসহ আরো কয়েকটি দোকানেও এমন ঘটনা ঘটেছে।
এদিকে মুজিব এন্টার প্রাইজে চুরি সংঘটিত হওয়ায় গাংনী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মামুন।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আসামী আটকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com