1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

কম্বলে মোড়ানো অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামে স্ত্রী রতনা খাতুন (২১) হত্যার দায়ে স্বামী শামীম হোসেন (২৪) কে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় বুধবার (৪ জুন) সকালে তাকে আটক করা হয়।

নিহত রতনা খাতুন ও অভিযুক্ত শামীম হোসেন ঢাকার গাজীপুর জেলার বাসন থানার একটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের চার বছরের মাথায় দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে।

এরই মাঝে গত মঙ্গলবার (৩ জুন) রাতে এলাকাবাসী সন্দেহজনকভাবে তাদের বাসা তালাবদ্ধ দেখতে পায়। পরে রাত সাড়ে ১০টার দিকে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর লেপ, কাথা ও কম্বলে মোড়ানো অবস্থায় রতনা খাতুনের মরদেহ উদ্ধার করে তারা।

ঘটনার পর নিহতের মা জহুরয়া খাতুন (৪৪) গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রতনার পরিবারের সদস্যরা বিষয়টি জানালে, স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় এলাকাবাসী শামীমকে আটক করে বেঁধে রাখে।

পরবর্তীতে রায়গঞ্জ থানা পুলিশের সহায়তায় বাসন থানার এসআই আবু সাঈদ ও এএসআই আউলাদ ঘটনাস্থলে এসে আসামী শামীমকে আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “গৃহবধূ হত্যার ঘটনায় স্থানীয় জনতা আসামীকে আটক করে। পরে আমাদের সহায়তায় গাজীপুরের বাসন থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com