1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

কোরবানীর ঈদে ধামাকা নিয়ে আসছে”বাদশা”

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৬১ Time View

নাটোর প্রতিনিধিঃ

কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতিবছরই দেশের বড় বড় খামারগুলো তৈরি করে ছোট-বড় আকারের নানান জাতের গরু। তবে,শুধু বড় খামার গুলোই নয়,দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানীর ঈদকে কেন্দ্র করে গরু মোটাতাজা বা প্রস্তুত করা হয়। প্রতিবছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম। এবার নাটোরের নলডাঙ্গার আব্দুল মজিদের এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন।

গরুটির নাম রাখা হয়েছে”নাটোরের বাদশা”।

প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন ২৫মণ। ইতিমধ্যেই উপজেলার দিয়ার-কাজিপুর আসামপাড়া গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাকে দেখতে।

আব্দুল মজিদ বলেন,আমি ও আমার পরিবার গরুটিকে সন্তানের মতই বড় করেছি। অনেক যত্ন করে আমরা বড় করেছি। বাদশার বয়স প্রায় চার বছর। বাদশাকে আমরা অনেক যত্ন ও ভালবাসা দিয়ে বড় করেছি। তাই দাম চাওয়াটা অনেক কষ্ট সাধ্য। তারপরও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছি। বাদশার জন্য ১২লক্ষ টাকা দাম চেয়েছি। এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান আব্দুল মজিদ ও স্থানীয় এলাকাবাসী। প্রতিদিন ভূষি,কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় বাদশাকে। ঘরের মধ্যে ফ্যান চালাতে হয় সব সময় ও গোসল করাতে হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার বলেন,বাদশা উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিকে সবসময় সহযোগিতা করা হয়েছে এবং গুরুটিকে প্রাকৃতিক ভাবে লালন,পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com