1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৩ Time View

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে ১০  বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার  (১১মে ) রাত ৮ টার সময় পুলিশ অভিযুক্ত ওই বৃদ্ধকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বৃদ্ধের  নাম মো. আব্দুল কালাম (৬০)। তিনি পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার শবাতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানাযায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চৌহালী উপজেলার বিনানই বাজারে দীর্ঘদিন ধরে কাঠ মিস্ত্রির কাজ করে। তার সহযোগী হিসেবে কয়েকজন শিশু দোকানে কাজ করতো। এই সুযোগে ওই বৃদ্ধ শিশুদের বলাৎকার করে। গত বুধবার রাতে তার দোকানের কর্মচারী উপজেলার বিনাইন গ্রামের মো.সোলাইমান হোসেনের ১০ বছরের  শিশু ছেলেকে বলাৎকার করেন।  রবিবার বিকেলে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে এলাকার মানুষ তাকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ দোকানে কাজ করা তিন শিশুকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করে। এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তি বিনানই বাজারে কাঠমিস্ত্রির কাজ করেন। তার কাছে কয়েকজন শিশু মিস্ত্রির কাজ শেখেন। এই সুযোগে তিনি শিশুদের বলাৎকার করতেন। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বলাৎকারের শিকার শিশুটির মা মিন্নাতি খাতুন, বাদি হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com