1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

রায়গঞ্জে বিএনপির নেতার উপর সন্ত্রাসী হামলা,মোটর সাইকেলে অগ্নিসংযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫৮ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি নেতা তুষার তালুকদারকে সন্ত্রাসীরা হামলা করে মারপিট ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (০৭ মে) রাত ১০টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ভুইয়াগাঁতী – নিমগাছি সড়ক সংলগ্ন দেওভোগ বাজারে এই ঘটনা ঘটে। চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তুষার তালুকদার ভৃইয়াগাতি বাজার হতে মোটরসাইকেল যোগে তার বাড়ি ফেরার পথে দেওভোগ বাজারে পৌঁছিলে  ৫/৭ জন অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসীরা পথ রোধ করে হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে তার  মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়  লোকজন তুষার তালুকদারকে আহত অবস্থায উদ্ধার করে । খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম খবর পেয়ে  রাতেই ঘটনা স্থলে উপস্থিত হন। তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তুষার তালুকদার জানান ,তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা  হামলা চালিয়ে ছিল। কিন্তু রাস্তায় চলাচলকারী লোকজন এগিয়ে এলে তারা ব্যর্থ হয়।

রায়গঞ্জে থানার  তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম   জানান,   রাতেই  ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।আসামিদের শনাক্তের কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com