1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল , বর্তমানে ৪ থানায় ওসির পদ শূন্য 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০০ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। বদলির ফলে বর্তমানে চারটি থানায় ওসির পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়।

 

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গায় ও সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সিরাজগঞ্জ সদর থানায় এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানায়।

অন্যদিকে, রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে জেলা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বর্তমানে কামারখন্দ, চৌহালী, রায়গঞ্জ এবং যমুনা সেতু পশ্চিম থানায় ওসির পদ শূন্য রয়েছে।

সিরাজগঞ্জ এসপি ফারুক হোসেন বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com