1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অফসাইডে বাতিল হলো ইরানের গোল গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ

ইদ যাত্রায় নওগাঁয় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪টি পরিবহনের অর্থদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২১৮ Time View

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসন একাধিক পরিবহন অফিসে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি পরিবহনের ২৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার বিকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় আড়াই ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ওই পরিমান অর্থদণ্ড করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। এদিন সন্ধ্যায় জেলা প্রশাসকের মিডিয়া সেলে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৪ টা থেকে বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায় করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে রেড হর্স পরিবহনকে ৭হাজার টাকা, সোনার তরী পরিবহনকে ৬হাজার, ভিআইপি পরিবহনকে ৭হাজার এবং সী বার্ড পরিবহনকে ৫হাজার টাকাসহ মোটা ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com