1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফুটবল খেলা নিয়ে যুবক হত্যা: হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল‌ ও শিক্ষাবৃত্তি প্রদান

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

লিওনেল মেসির নেতৃত্বে চার বছর আগে বিশ্বকাপ ট্রফি জিতে আর্জেন্টিনা। এবারও তার নেতৃত্বে শিরোপার দুয়ারে দলটি। শুধু বিশ্বকাপ ট্রফি জেতাই নয়, বিশ্বকাপের গোল্ডেন বুট পুরস্কার জয়ের পথে মেসি।

 

 

 

আজ রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে দুটি গোল করলেও হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট ৪টি করে।

 

 

 

সে ক্ষেত্রে বিবেচনায় আসবে মাঠে খেলা মিনিট, যেখানে সুবিধাজনক অবস্থানে থাকার কথা এমবাপ্পের। ফরাসি তারকা খেলেছেন ৭৬৯ মিনিট, মেসি ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিট মাঠে থাকলেও মেসির মাঠে কাটানো সময় বেশি হয়ে যাবে। গোল্ডেন বুটে বিবেচনায় নেওয়া হবে, কে কম মিনিট খেলেছেন।

 

 

মোটের ওপর গোল্ডেন বুট জিততে মেসির সামনে মূলত দুটি পথ—

 

 

বিশ্বকাপের ফাইনাল নিয়ে রোনালদো নাজারিওর ভবিষ্যদ্বাণী

 

 

১. স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা। তখন এমবাপ্পের ১০ ছাড়িয়ে মেসির গোল হবে ১১টি।

 

 

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

 

২. দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা। সে ক্ষেত্রে তার গোল হবে ১০, অ্যাসিস্ট হবে ৫। অ্যাসিস্টের সৌজন্যে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন মেসি।

 

 

এর মধ্যে সোজা পথ হয়তো হ্যাটট্রিকই। যদিও বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে মাত্র দুটি—১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

 

 

এবারের আসরেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পেয়েছেন মেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সেদিন প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, আজ ইউরোপ সেরা দল স্পেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com