1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী ফুলবাড়ীতে নকল ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার তুচ্ছ ঘটনায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ শেখ হাসিনার দায়িত্ব রুমিন ফারহানা পালন করছেন: এমপি পাপন ৪৯ বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিস ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ টাকার পণ্য আটক ‎ জীবননগর ৭৫ বোতল সিরাপ ও মাদকবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনে নিলেন মেসি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

 

 

ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি তার ফুটবল সাম্রাজ্যের আরও বিস্তার ঘটিয়েছেন। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে স্পেনে প্রথমবারের মতো কোনো পেশাদার ক্লাবের মালিক হলেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। তবে স্পেনের ক্রীড়া পরিষদের অনুমোদন এবং মালিকানা-সংক্রান্ত বিদ্যমান নিয়মনীতির কারণে ভবিষ্যতে কিছু জটিলতা তৈরি হওয়ার শঙ্কাও থেকে যাচ্ছে।

 

 

 

ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডকটম জানিয়েছে, আর্জেন্টিনার অধিনায়ক আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল এলদেন্সের মালিকানা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ক্লাবটি মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী মেসির ব্যবসায়ী হিসেবে এটি বড় মাইলফলক।

 

 

 

 

অ্যালিকান্তে-ভিত্তিক এ ক্লাবটির আগের মালিক ছিল কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ (Grupo TH), যাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ক্লাবেও শেয়ার রয়েছে। গত এক বছরের মধ্যে এলদেন্স ক্লাবের এটি তৃতীয় মালিকানা বদলের ঘটনা।

 

 

চুক্তিটি এখন স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত ছাড়পত্র মিললেই স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাবটির জন্য একটি উচ্চাভিলাষী নতুন যুগের সূচনা হবে।

 

 

 

 

 

চুক্তিটি নিশ্চিত করে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের নতুন হাই-প্রোফাইল মালিককে নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছে এলদেন্স। ক্লাবের ভবিষ্যৎ উন্নয়নে এই আর্জেন্টাইন কিংবদন্তির যুগান্তকারী প্রভাবের বিষয়টি তারা তুলে ধরেছে।

 

 

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘সিডি এলদেন্সের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আগমন একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা নির্দেশ করে। এর লক্ষ্য ক্লাবের ক্রীড়া, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা।’

 

 

প্রসঙ্গত, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশির ভাগ সময়ই স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে কাটিয়েছে। এলদা শহরে অবস্থিত ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার ছোট স্টেডিয়াম এস্তাদিও নুয়েভো পেপিকো আমাত-এ নিজেদের হোম ম্যাচগুলো খেলে তারা।

 

 

ক্লাবটি ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। এরপর ২০২৫ সালে অবনমনের শিকার হলেও গত গ্রীষ্মেই আবার দ্বিতীয় বিভাগে ফিরে আসে। স্পেনের বাইরে ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর (Deportivo LSM) আংশিক মালিকানায়ও যুক্ত আছেন মেসি।

 

 

সূত্র: গোলডটকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com