1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলন টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণের উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৭ Time View

নিজস্ব প্রতিনিধি:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জের একটি চৌকস দল বিশেষ অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১২ জানায়, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল “ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট” এর সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক পরিবহনকালে তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫৮ বোতল ফেন্সিডিল এবং মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ সাথী আক্তার (৩০), স্বামী- মোঃ মাসুদ রানা, মোছাঃ আজেদা বেগম (৪৪), স্বামী- মোঃ আবু তালেব খান, পিতা- মৃত আবুল হোসেন, মোছাঃ শারমিন আক্তার (৩১), পিতা- মোঃ আব্দুল খালেক; সর্ব সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com