1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জে যেখানে সেখানে বাস দাঁড় করে যাত্রী উঠানো- নামানো, ৪ বাস কাউন্টারকে জরিমানা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৮ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জে যেখানে সেখানে বাস দাঁড় করে রাখা, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামানো করায় দূরপাল্লার চারটি বাস কাউন্টারকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যানজট নিরসনে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নিউ ঢাকা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জরিমানাপ্রাপ্ত কাউন্টারগুলো হলো- নিউ ঢাকা রোডের এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, অভি এন্টারপ্রাইজ ও এস ট্রাভেলস কাউন্টার।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, জেলা শহরের বাজার স্টেশন এলাকাকে যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।

এ সময় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠা-নামানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক অভি ও এসআই এন্টারপ্রাইজের কাউন্টারকে তিন হাজার করে ছয় হাজার টাকা এবং এস ট্রাভেলস ও সেবা লাইনের কাউন্টারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com