1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জে নাতনিকে গলা টিপে হত্যার অভিযোগে নানি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৬৯ Time View

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (০৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানি লালবানু (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়িতে এঘটনা ঘটে।

আজ শনিবার (৩১ মে) দুপুরের দিকে নিহত শিশুর বাবা নাহিদ আলম তার স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শিশু নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলমের মেয়ে। সে ঢাকায় কর্মরত ছিল। মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সিরীতে পড়াশোনা করতো।

শিশুর পরিবার ও মামলা সুত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে লাবনী তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন ও মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩-৪ মাস ধরে মায়ের সাথেই লাবনী নানা বাড়িতেই ছিল। তবে মাঝে মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি শারিরীক নির্যাতন করতেন। এছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামানিক।

এবিষয়ে নিহত শিশু লাবনীর বাবা নাহিদ আলম বলেন, পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দুইটি মেয়ের মধ্যে ফুলের মত বড় মেয়েটিকে পাষন্ডরা পিটিয়ে, গলা টিপে ও শ্বাসরোধে নির্মম ভাবে হত্যা করেছে। এর সাথে জড়িতদের শাস্তি ফাসি চাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, শিশুটির মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com