1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, যৌথ বাহিনীর অভিযানে জরিমানা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায়  বিভিন্ন যানবাহনে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদের শাস্তি সহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, কড্ডার মোড় সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে বাস ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়কারী মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।এসময় বিভিন্ন মেয়াদে শাস্তি সহ জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম কমান্ডার মেজর মারুফ এবং সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পুরো সিরাজগঞ্জ জেলার সব জায়গা থেকে আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসনের সাথে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে এজন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে।

অভিযান চলাকালীন কুচক্রী মহলদের বিভিন্ন মেয়াদের শাস্তি সহ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ‌

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com