1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

সাবেক সিরাজগঞ্জ- ৬ আসন পুনর্বহালের দাবিতে  জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২১৫ Time View

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সাবেক সিরাজগঞ্জ -৬ আসনের (চৌহালি উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১৬ মে) বিকাল ৪ টার দিকে সাবেক সিরাজগঞ্জ-৬ আসনের সচেতন জনসাধারণের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াটা কেমিক্যাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল  মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কারেন্ট নিউজের প্রধান সম্পাদক মো. নাঈমুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজ এর প্রিন্সিপাল আহসান হাবিব দুলাল সহ বিভিন্ন পেশাজীবির প্রায় দেড় শতাধিক মানুষ। সঞ্চালনা হিসেবে উপস্থিত ছিলেন  প্রভাষক মিজানুর রহমান। 

 উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় বক্তারা জানান, এ আসনের সাবেক এমপি আলহাজ্ব আনছার আলী সিদ্দিকী,অধ্যাপক শাহজাহান অনেক উন্নয়ন করেছিলেন এবং সর্বশেষ এমপি মেজর (অব.) মনজুর কাদের ২০০১-৬ সালে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছিলেন কিন্তু ২০০৮ সালে এই সংসদীয় আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সাথে যোগ করায় গত ১৭ বছরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।

মনজুর কাদেরের রেখে যাওয়া উন্নয়ন কর্মকান্ড যমুনার গর্ভে বিলীন হলেও কোন সংসদ সদস্য দেখেও দেখেনি। তাই এই আসন ফেরত দেয়া হলে চৌহালী ফিরে পাবে তার হারানো গৌরব উন্নয়ন হবে এ অঞ্চলের ভাগ্য বিলম্বিত মানুষের জীবন মান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com