1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

রায়গঞ্জ উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭০ Time View

নিজস্ব প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা – এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী তালুকদার, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান প্রমুখ। প্রতিযোগিতা সঞ্চালনা করেন চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মুকীত।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেশ। চূড়ান্ত পর্বে অংশ নেয় দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয় ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের বিতার্কিকরা। এতে চ্যাম্পিয়ন হয় ধানঘরা উচ্চবিদ্যালয় দল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা মারজিয়া মাহজাবিন। শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com