1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

রায়গঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম উপলক্ষে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ি এলাকায় মাদকবিরোধী ঐকমত্য কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সাবেক ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে এবং চান্দাইকোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বুলবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান।

প্রধান অতিথি বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তিনি এলাকাবাসীকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন দাবির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

ওসি আহসানুজ্জামান বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদকবিরোধী যে কোনো তথ্য পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি শামীম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com