1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

রায়গঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৩৬ Time View

রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেরদৌসী খাতুন (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের সৌলীসবলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী খাতুন মালেশিয়া প্রবাসী ফরহাদ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানাযায়, ওই শিক্ষার্থী মায়ের কাছে স্মার্ট ফোন চাইলে তার মা স্মার্ট ফোন না দিয়ে জরুরী প্রয়োজনে স্থানীয় বাজারে চলে যায়। বাজার থেকে এসে নিজ ঘরে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে এসআই এখলাছুর রহমান বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com