1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কৃষকের শ্যালো মেশিন চুরি, অটোচার্জার ভ্যানে উদ্ধার—২ জন আটক তাড়াশে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: ‘অবৈধ নামজারি চেষ্টার’ অভিযোগে সংবাদ সম্মেলন “কামারখন্দ প্রেসক্লাব নির্বাচন ২ মে-তিন পদে জমজমাট লড়াই” র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ

রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: ‘অবৈধ নামজারি চেষ্টার’ অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ও অবৈধভাবে নামজারি চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দাবিদার আরতি রানী দাস, উর্মিমালা রানী দাস ও নরেন্দ্রনাথ দাস।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর মৌজায় সিএস রেকর্ড অনুযায়ী সুরেন্দ্র নাথ দাস, যোগেন্দ্রনাথ দাসসহ অন্যান্যদের নামে ২০৮২ আরএস দাগে মোট ৪৬ শতক জমির মালিকানা বিদ্যমান। কিন্তু প্রতিপক্ষ স্বপন চন্দ্র দাস ও তার সহযোগীরা গত ১৬ মার্চ ৭৯২ নম্বর দলিলের মাধ্যমে ৩৪ শতক জমি মৃত রেফাত উদ্দিন শেখের ছেলে মো. বেলাল হোসেনের কাছে বিক্রি করেছেন, যা আইনগতভাবে অবৈধ ও শর্তবহির্ভূত বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, রাজেন্দ্রনাথ দাস ও তাঁর ভাইয়েরা জীবিত অবস্থায় পিতা–মাতার কাছ থেকে পাওয়া জমি বিক্রি করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর তাঁর চার ছেলে পূর্বে বিক্রি করা জমির একটি অংশ পুনরায় অবৈধভাবে বিক্রি করেছেন, যা স্পষ্ট প্রতারণার শামিল।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমিটি নিয়ে বর্তমানে বিরোধ চলমান এবং আদালতের ১৪৪ ধারার আওতায় জমিটি তাদের দখলে রয়েছে। এরপরও প্রতিপক্ষ স্বপন চন্দ্র দাসসহ কয়েকজন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এছাড়া, সংশ্লিষ্ট ভূমি অফিসে জমিটি নিজেদের নামে অবৈধভাবে নামজারি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলা হয়।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস, থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৭৯২ নম্বর দলিলের ভিত্তিতে ক্রয়কারী ব্যক্তির নামে নামজারি বন্ধসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com