1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

রায়গঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

বুধবার (১১ জুন) মধ্য রাতে উপজেলার চান্দাইকোনা সরকার পাড়া গ্রামের এ্যাড. সামিউল ইসলাম ও কলেজ পাড়া চঞ্চল কুমার কুন্ডুর বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার মধ্য রাতে ৫-৭ জনের একটি ডাকাত দল দুই বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী এ্যাড. সামিউল ইসলাম জানান, গভীর রাতে ৫-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৪ লাখ টাকা লুটে নেয়। অপর ভুক্তভোগী শেরপুর উপজেলার সিমাবাড়ী এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চঞ্চল কুমার কুন্ডু জানান, একই কায়দায় তাকে হাত পা বেঁধে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার, জামাকাপড়সহ সিসি টিভির বক্স লুট করে চলে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি ( এ সংবাদ লেখা পর্যন্ত)। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযানে কাজ করছে পুলিশ। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com