1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই মিল মালিককে জরিমানা নদী রক্ষায় রায়গঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান, একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড তাড়াশে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড  দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শামসুল ইসলাম। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা এবং এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম।

 

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com