1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের করণের কর্মসূচি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত ট্যাগ অফিসারদের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কৃষি কর্মকর্তারা বারবার হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

তিনি জানান, গত ২ এপ্রিল মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এনায়েত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। একইভাবে ৯ এপ্রিল দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসানের ওপরও সন্ত্রাসী হামলা চালানো হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, এসব ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ১১ এপ্রিল উপজেলার আরও কয়েকটি ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের হুমকি ও মারমুখী আচরণের শিকার হতে হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে দায়িত্ব পালন করা সম্ভব নয়।” তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজামান উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপর হামলার বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে মামলা দুই জন এজাহার ভূক্ত আসামি ১২ এপ্রিলে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com